সারাদেশ

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাভ্যান যাত্রী নিহত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৬০) নামে ব্যাটারীচালিত রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৩-৭৯৫৪) সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত রিক্সাভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ অপর দুই যাত্রী পিতা-পুত্র গুরুতর আহত হয়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যায়।

এ দুর্ঘটনায় ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৬) ও নিহত ব্যক্তির পুত্র ওই ভ্যানের যাত্রী আবু কালাম (২৬) আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

আরও পড়ুন: জায়েদ-নিপুণের কেউ চেয়ারে বসবে না

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা