সারাদেশ

মুন্সীগঞ্জ যুগান্তরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পন উপলক্ষে মুন্সীগঞ্জ স্বজন সমাবেশ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে শহরের পুরাতন কাচারীতে জেলা শিল্পকলা একাডেমির মোহড়া কক্ষে স্বজন সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম।

স্বজন সভাপতি অ্যাডভোকেট শ. ম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম, যুগান্তর স্টাফ রিপোর্টার আরিফ-উল- ইসলাম, আইনজীবী সমিতির সহ-সভাপতি নাসিম আক্তার সুমন, মুজিবুর রহমান শেখ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান সুমন, স্বজন সাধারণ সম্পাদক, সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন, নাট্যকার নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ প্রমুখ। এতে সঞ্চালনায় ছিলেন জিতু রায় ও শামীম শেখ।

আলোচনা শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: ফের বিয়ে করলেন সারিকা

প্রধান অতিথি কতৃক কেক কেটে যুগান্তরের জন্মদিন পালনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সোনিয়া হাবিব লাবনী, রফিকুল ইসলাম বাবু, রুমা পাল, ইসরাত জাহান জয়া, মনিরুজ্জামান কনক, বাউল জাহাঙ্গীর, আওয়াদ হোসেন। মেহেদি হাসানের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন আফরোজা ও অরিন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা