ছবি-সংগৃহিত
সারাদেশ

এক লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশকালে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) এক লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র‌্যাব-১৫-এর আভিযানিক দল।

এসময় ট্রলারে থাকা মোহাম্মদ হাসান ও মো. হাসান নামের দুজনকে আটক করা হয়। এছাড়া ৭ বোতল বিদেশি বিয়ারও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, ১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। শনিবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে সেটিকে সিগন্যাল দেওয়া হয়।

সিগন্যাল পেয়ে ট্রলারটি না থেমে পালাতে চাইলে ধাওয়া দিয়ে ধরা হয়। পরে ট্রলার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার পুটলি পাওয়া যায়। পরে গুনে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা