সারাদেশ

নাটোরে বিরুদ্ধে দুই বোনকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর): মামলা ও তালাকের কাগজে স্বাক্ষর না দেয়ায় দুই বোন সুখী ও সুমিকে মারধর এবং পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁদের দুজনের স্বামী আলমগীর হোসেন ও সবুজ আলীর বিরুদ্ধে।

গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই বোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, সুখীর ছোট বোন সুমির বিয়ে হয় চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লার শহিদ আমিনের ছেলে সবুজ আলীর সাথে। একযুগ আগে সুখিরও বিয়ে হয়েছিলো একই এলাকার বাটুল মন্ডলের ছেলে আলমগীর হোসেনের সাথে।

নয় বছর ঘর সংসার করার পর আলমগীর দ্বিতীয় বিয়ে করে। রোজিনাকে দ্বিতীয় বিয়ে করায় সুখীর সংসারে অশান্তি সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে গত তিন বছর আগে সুখীর স্বামী আলমগীর তালাক দেয় সুখীকে।

এদিকে নির্যাতন সইতে না পেরে সুখী আদালতে মামলা করে। ওই মামলা তুলে নিতে আলমগীর বিভিন্ন সময়ে সুখীকে নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে সুখী বাবার বাড়ি চলে আসে। সেই সাথে আস্থা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন। এদিকে পারিবারিক কলহে সুমির স্বামী সবুজ আলীও নাটোর কোর্টে গিয়ে গত ১৬ জানুয়ারি তার স্ত্রী সুমিকে তালাক দেয়।

নির্যাতিত জানান, পারিবারিক বিরোধের কারণে তারা স্বামীদের দ্বারা নির্যাতিত হয়ে আসছিলেন। কিন্তু একপর্যায়ে তারা বাবার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে সম্প্রতি তারা স্বামীদের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন। এরপর স্বামীরা তাদের দুজনকেই তালাক দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দায়েরকৃত মামলা প্রত্যাহার করানোর জন্য শুক্রবার দুজনের স্বামী একত্রে তাদের বাড়িতে গিয়ে মারধর ও শারীরিক নির্যাতন করেন এবং কাগজে স্বাক্ষর করিয়ে নেন তারা।

আরও পড়ুন: পদ হারালেন জায়েদ, সম্পাদক নিপুণ

এ ব্যাপারে অভিযুক্ত সুজন মুঠোফোনে বলেন, এ অভিযোগ সত্য নয়। সুমি আমার অবাধ্য, তাই তাকে তালাক দিয়েছি। তবে আলমগীর নামের অভিযুক্ত ব্যক্তি মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম বলেন, সুখী ও সুমির শরীরে বিভিন্ন অংশ জখমের চিহ্ন রয়েছে। সুখীর ডান হাত ও মাথার চুল কিছুটা পুড়ে গেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা