সারাদেশ

বোয়ালমারীতে ফসলি জমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমি কেটে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই জনকে সাত দিনের জেল এবং দুই জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো. নুরুল আলম শেখ নিজের মালিকানাধীন ফসলি জমিতে ভেকুর সাহায্যে পুকুর খনন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ফসলি জমির মালিক মো. নুরুল আলম শেখ এবং ভেকুর মালিক মো. আবুল খায়ের শেখের প্রত্যেককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলার রূপাপাতে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিক মো. বিলায়েত শেখ ও ট্রলির চালক মো. টুটুল ফকিরকে সাত দিনের জেল দেন।

এ সময় একটি ভেকু পুড়িয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি ট্রলি ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির প্রচলিত আইন উপেক্ষা করায় বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় এই জরিমানা করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইআইবি

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. রেজাউল করিম বলেন, প্রশাসন সর্বদাই অবৈধ বালু ও মাটিখেকোদের বিরুদ্ধে তৎপর। উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই ধরণের অভিযান কার্যক্রম চলমান থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা