বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইআইবি

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।

বৃহস্পতিবার ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনার টিকা কেনা ও দেশব্যাপী টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে এ ঋণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার নেতিবাচক প্রভাব হ্রাসের পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে। নাগরিকদের করোনার প্রভাব থেকে নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

আরও পড়ুন: শীতে সবজির বাজার গরম

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশ ও ইআইবির অংশীদারিত্বে করোনা টিকা কেনার জন্য ২৫ কোটি ইউরোর এই ঋণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ইআইবির কর্মকাণ্ড বিস্তার হচ্ছে একইসঙ্গে সেটি ভবিষ্যতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা