সারাদেশ

আইনজীবী সহকা‌রীদের হামলায় ২০ সাংবা‌দিক‌ আহত

সান নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শ‌হিদুল ইসলামসহ পাঁচজনকে জা‌লিয়া‌তি মামলায় কারাগারে পাঠানোর ছবি তুলতে যাওয়ায় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন আইনজীবী সহকারী ও ইউপি চেয়ারম্যানের সমর্থকরা।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আদালত প্রাঙ্গণের সাম‌নের সড়‌কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হয়েছেন- আমা‌দের ব‌রিশাল প‌ত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈম, আহসান আকিব, মতবাদের এন আমিন রাসেল, বাংলার ব‌নের শাফিন আহমেদ রাতুল, জিয়াদ, জুয়েল, আজ‌কের ব‌রিশা‌লের সাইফুল ইসলাম, সুজন হাওলাদার, আবু কালাম আজাদ (সোহাগ), সাজ্জাদ হোসেন হৃদয়, বাংলা ভিশন চ্যানেলের কামাল হোসেন, মোহনা টেলিভিশনের অপূর্ব বাড়ৈ, যমুনা টেলিভিশনের শুভ হাওলাদার, মাই টিভির শফিক হোসেন, লিটন মোল্লা, প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক সুমাইয়া জিসান ও সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশসহ মোট ১৮ জন।

আহতরা জানান, দা‌ড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যানসহ পাঁচজন‌কে জা‌লিয়া‌তি মামলায় কারাগারে পাঠানোর খবরে আদালত প্রাঙ্গ‌ণে ফ‌টো সাংবা‌দিকরা যান। এরপর সাংবা‌দিক‌দের ম্যানেজ করার চেষ্টা ক‌রেন চেয়ারম্যানের ভাই‌য়ের ছে‌লে সুজন হাওলাদার, সাইফুল, আইনজীবী সহকা‌রী কামরুজ্জামান, বা‌প্পীসহ বেশ ক‌য়েকজন।

আরও পড়ুন: হিমেলের নামে হবে রাবির বিজ্ঞান ভবন

ম্যানেজ কর‌তে না পে‌রে ইউপি চেয়ারম্যানের ছ‌বি ধার‌ণের সময় ফ‌টো সাংবা‌দিক‌দের ওপর হামলা চালা‌নো হয়। প্রথম দফার হামলায় বেশ ক‌য়েকজন ফ‌টো সাংবা‌দিক আহত হন। প‌রে প্রতিবাদ কর‌তে গে‌লে ফ‌টো সাংবা‌দিক‌দের ওপর ফের হামলা চালানো হয়। একপর্যা‌য়ে আদাল‌তের সাম‌নে রাস্তায় ফে‌লে পেটা‌নো হয় সাংবা‌দিক‌দের। ভাঙচুর করা হয় সাংবা‌দিক‌দের ৬-৭‌টি মোটরসাইকেল।

এরপর অন্যান্য সাংবা‌দিকরা আদালত প্রাঙ্গ‌ণে গে‌লে তা‌দের ক্যামেরাও ছি‌নি‌য়ে নেওয়ার চেষ্টা ক‌রের আইনজীবী সহকা‌রীরা। প‌রে ব‌রিশাল চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট ক‌বির উদ্দিন প্রামা‌নিক ও ব‌রিশাল জেলা আইনজীবী স‌মি‌তির সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলমে খোকন ঘটনাস্থ‌লে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনেন।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম ব‌লেন, ঘটনাস্থ‌লে অতি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা