সংগৃহীত
জাতীয়

আগের রাতে ১২ ঘণ্টায় ১৫ স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাতে সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আগের ১৫টি আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে।

আরও পড়ুন: ককটেল বিস্ফোরণে আনসার আহত

রোববার (৭ জানুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১৫টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা বিভাগে ২টি, চট্টগ্রামে ৩টি, সিলেটে ১টি, ময়মনসিংহে ৩টি, খুলনায় ১টি, বরিশালে ৪টি এবং রংপুরে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি নির্বাচনী ক্যাম্প, কমিশনারের অফিস ও ১টি নৌকা পুড়ে যায়।

আরও পড়ুন: ভোট দিলেন কাদের মির্জা

এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩০টি ইউনিট ও ১৫০ জন জনবল কাজ করে।

ফায়ার সার্ভিস বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলীতে ১টি বাসে আগুন দেওয়া হয়। ময়মনসিংহ সদরের নতুন বাজারে ১টি প্রাইভেট কারে, হবিগঞ্জে ২টি মোটরসাইকেল, নেত্রকোনায় ১টি কাভার্ড ভ্যান, মুন্সিগঞ্জে রাস্তার পাশে নৌকা, পিরোজপুর সদরে ১টি ট্রাক, ফেনী সদরে ২টি কাভার্ড ভ্যান, বরিশাল সদরে ২টি বাসে আগুন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ, খুলনা ও লালমনিরহাটের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলসকাঠীর বাকেরগঞ্জে নির্বাচনী ক্যাম্প, ফেনী সদরে কমিশনার অফিসে, কিশোরগঞ্জে স্কুলের একটি রুমে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা