সারাদেশ

নাটোরে স্ত্রীকে হত্যাকারী সাবেক স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলার হালসায় স্ত্রী মিনা খাতুন মিমকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সহযোগীসহ বখাটে সাবেক স্বামী রাজু প্রামানিককে আটক করেছে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। রাজু প্রামানিক নাটোর শহরের বড়গাছা বুড়াদরগাঁ এলাকার সুজন প্রামানিকের ছেলে। অন্যদিকে, মিনা খাতুন মিম হালসার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল মোমিনের মেয়ে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও‌য়ে হামলার শিকার চার সাংবাদিক

জানা গেছে, প্রায় ৫ বছর আগে নাটোর শহরের হাফরাস্তা এলাকার দোকান কর্মচারী রাজু প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় মিম আক্তারের। নির্যাতনের কারণে ৬ মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। তাদের ৩ বছরের একটি মেয়ে রয়েছে। তালাকের পরও মিমকে উত্ত্যক্ত করে আসছিল রাজু।

স্থানীয় জানা যায়, মিমকে স্বামীর নির্যাতন থেকে বাঁচাতে ৬ মাস আগে তালাক দিয়ে বাড়িতে নিয়ে আসেন মা চামেলি বেগম। মেয়ের ও নাতনির খরচ চালাতে একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি শুরু করেন তিনি। চামেলি বেগম কর্মস্থলে থাকায় সাবেক স্বামী রাজু তার এক সহযোগীকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: দীঘির প্রথমবার ভোটে বাবার পরাজয়

নিহতের স্বজন জানায়, রাজুর সাথে মিমের বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। রাজু তার স্ত্রী মিমকে মাঝে মাঝেই মারধর করতেন। এ নিয়ে নাটোর সদর থানায় রাজুর বিরুদ্ধে জিডিও করা হয়। এক মধ্যে গত বছর মিমকে নিয়ে যান তার মা চামেলী বেগম। মিমকে ফিরিয়ে নিতে রাজু মাঝে মাঝেই শ্বশুর বাড়িতে যেতেন।

তবে মিম তার সাথে ফিরে আসতে না চাইলে রাজু মিমকে মেরে ফেলার ভয়ভীতি দেখাতেন। এরই মধ্যে শনিবার সকালে মিমকে এলোপাথারি ছুরিকাঘাত করে রাজু। এ সময় মিমের ছোট বোন মনিষা বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় সহযোগীসহ রাজু। পরে আহত অবস্থায় মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছেলের বউকে অন্যত্র বিয়ে দিলেন শাশুড়ি

নিহত মিমের ছোট বোন মনিষা খাতুন বলেন, চোখের সামনে বড় বোনের ওপর হামলা হতে দেখেছি, বোনকে বাঁচাতে পারেননি। রাজু ও তার সহযোগী বোনকে ছুরিকাঘাত করার সময় এগিয়ে গেলে হেলমেট দিয়ে পেটানোর পাশাপাশি হাতে ছুরিকাঘাত করে আমাকে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, ঘাতক রাজু ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা