সারাদেশ

শপথের আগেই প্রাণ গেল নির্বাচিত ইউপি সদস্যের

শওকত জামান, জামালপুর: শপথ গ্রহণ হলোনা নবনির্বাচিত ইউপি সদস্য আমজাদ হোসেনের (৫৩)। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। শনিবার (২৯) সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় জামালপুর-মধুপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

আরও পড়ুন: নাটোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন। দিগপাইত এলাকায় পৌঁছলে একটি ট্রাক অভারটেক করে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়

বিষয়টি নিশ্চিত করে মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল বলেন, গত ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে আমজাদ হোসেন তার ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে জয়ী হন। ১৮ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের গেজেটভূক্ত হন। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে শপথের আগেই তিনি মৃত্যুবরণ করেন।

নারায়নপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা