বিনোদন

দীঘির প্রথমবার ভোটে বাবার পরাজয়

বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন ছিল গতকাল ২৮ জানুয়ারি (শুক্রবার)। নির্বাচনে প্রথমবার ভোট দিয়েছিলেন তরুণ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন দীঘি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বাবা জয়লাভ করবেন, এমন আশা-বিশ্বাস ছিল তার মনে। কিন্তু নির্বাচন শেষে ভেঙে গেল তার বিশ্বাস। হেরে গেছেন দীঘির বাবা সুব্রত।

আরও পড়ুন: বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অভিনেতা সুব্রত। মিশা-জায়েদ প্যানেল থেকে লড়ে পরাজয় বরণ করেছেন তিনি। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। সুব্রতকে পরাজিত করেছেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে অংশ নিয়ে ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জায়েদ খান। এবারে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরীর। দপ্তর সম্পাদক পদে আরমান। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন। আজাদ খান কোষাধ্যক্ষ হয়েছেন। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস। এছাড়াও নির্বাচিত হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, কেয়া, অমিত হাসান, জেসমিন, সুচরিতা, চুন্নু ও আলীরাজ।

২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল, মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা