সারাদেশ

সরিষাবাড়ীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি নির্বাচনকে সামনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যমুনার দুর্গম চরাঞ্চলে চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনর রশিদের ছেলে।

আরও পড়ুন: জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী নুরুল ইসলামে (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) প্রতিকের সমর্থকদের সাথে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে পশ্চিম নলসন্ধ্যা চরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখকে রামদা দিয়ে এলোপাথারি কুপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। সংঘর্ষে আহত হন রুবেল, হালিম, আব্দুল হাই মেম্বার, শুক্কুর আলী, টুটুলসহ অন্তত ১০ জন। আহতদের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ-শ্রমিক সংঘর্ষ, গাজীপুর রণক্ষেত্র

ইউপি সদস্য প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজাত আলী সুরুর লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় ভোলা শেখ নিহত ও আরও ১০ জন সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

নিহতের স্ত্রী লাইলি বেগম জানান, সকালে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে বের হন। এ সময় প্রতিপক্ষের লোকজন রুবেল ও হালিমকে ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারের জন্য গেলে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে তার স্বামীকে খুন করা হয়।

আরও পড়ুন: শপথের আগেই প্রাণ গেল নির্বাচিত ইউপি সদস্যের

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা