সারাদেশ

ফরিদপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

শপথ বাক্য পাঠ করেন বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হক শেখ, চতুল ইউনিয়নের মো. রফিকুল ইসলাম, দাদপুর ইউনিয়নের মো. মোশাররফ হোসেন, ঘোষপুর ইউনিয়নের মো. ইমরান হোসেন নবাব, ময়না ইউনিয়নের মো. আব্দুল হক মৃধা, গুনবহা ইউনিয়নের অ্যাড. সিরাজুল ইসলাম, পরমেশ্বরদী ইউনিয়নের আব্দুল মান্নান মাতুব্বর, শেখর ইউনিয়নের মো. কামাল আহমেদ, সাতৈর ইউনিয়নের রাফিউল আলম মিন্টু ও রূপাপাত ইউনিয়নের মো. মিজানুর রহমান মোল্যা।

এছাড়া আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ হারুন অর রশিদ, পাচুড়িয়া ইউনিয়নের মো. মিজানুর রহমান সর্দার ও টগরবন্দ ইউনিয়নের মিয়া আসাদুজ্জামান মাস্টার।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি তারেক হাসান, ডিডিএলজি মো. আসলাম মোল্যা, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক প্রমুখ।

উল্লেখ্য, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার ১০টি ও আলফাডাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা