সারাদেশ

নাটোরে গভীর রাতে আ’লীগ নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে পদ্মার চর থেকে বালু তোলায় বাধা দেওয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় এক নারী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।

সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থল থেকে সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক গত বছর মারা গেছেন। বর্তমানে ওই বাড়িতে তার দুই সন্তান ও পুত্রবধূ থাকেন। মুক্তিযোদ্ধার এক সন্তান ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ টুটুল।

আবদুর রাজ্জাকের বড় ছেলে সুমন জানান, লালপুরের পদ্মার চর থেকে একটি প্রভাবশালী মহল মেশিন দিয়ে বালু তোলার চেষ্টা করছে। চরে আবাদি জমি থাকায় তারা বালু কাটতে বাধা দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে তিনটার দিকে পান্না বাহিনীর প্রধান কাঁকনের নেতৃত্বে প্রভাবশালী মহল তাদের বাড়িতে হামলা চালিয়েছে। গুলির শব্দ শুনে তার স্ত্রী শারমিন বেগম (২৮) শোবার ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালে একটি গুলি ওই জানালার কাচে এসে লাগে। এতে কাচ ভেঙে একটি টুকরা তার স্ত্রীর কপালে লেগে জখম হয়েছে। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। পরে ঘণ্টাখানেক পর লালপুর থানা থেকে পুলিশ এলে আহত শারমিন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। ঘটনাস্থল থেকে ৭টি গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার আলামত সংগ্রহ করেছি। ঘটনাস্থলে গুলি ও গুলির খোসা পাওয়া গেছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা