সারাদেশ

মাদারীপুরে পরীক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুন ও স্লোগান হাতে নিয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শেখ হাসিনা মহাসড়কের একটি অংশ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মাদারীপুরের জেলা প্রশাসক কাছে। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ৫

তারা বলেন, একদেশে দুই নীতি চলবে না, চলবে না। আমাদের দাবি একটাই পরীক্ষা চাই, পরীক্ষা চাই। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই। দাবি মোদের একটাই পরীক্ষা চাই, পরীক্ষা চাই। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না।

মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সাদি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহর জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু দুই সপ্তাহের কথা বলে দুই বছর বন্ধ করে দেয়। এটা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আমরা নতুন প্রজন্ম, আমরা দেশ গড়বো, কিন্তু করোনার মধ্যে গণপরিবহন চালু করা হচ্ছে, লঞ্চ চলছে, নির্বাচন চলছে, বাণিজ্য মেলা চলছে, সব কিছু চলছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? আমরা এটার জবাব চাই। আমরা একটি মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছি।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা