সারাদেশ

মুন্সীগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ৫

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‌সুমন‌ দেব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত অটোচালক হিমেল মীরের (২৩) অটো চুরি করতে তাকে নিজ বাড়িতে কৌশলে গত ১৪ জানুয়ারি রাতে ডেকে নেয় একই এলাকার মুসা সরকার (৪৫)। পরে সেখানে তাকে নেশা জাতীয় পদার্থ খাইয়ে প্রথমে তাকে অচেতন করা হয়। পরে তাকে খুন করে বস্তায় ভরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মল্লিক রায়ের দিঘিতে ফেলে দেওয়া হয়। পরে হিমেল মীরের অটোটি নিয়ে বিক্রি করে দেয়। নিহত হিমেল সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার সাইজউদ্দিন মীরের ছেলে। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

আটককৃতরা হলো, মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের মুসা সরকার (৪৫), পটুয়াখালী জেলার মো. নজরুল ফরাজী (৩০) ও সবুজ চৌকিদার (২৮), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মো. আবুল হোসেন (৪০) ও মো. মোশারফ হোসেন (৩৮) ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ উল ইসলাম, অসি (ডিবি) আবুল কালাম আজাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সদর উপজেলার মুক্তারপুর এলাকার মল্লিক রায়ের দিঘি থেকে (অঞ্জাত) হিমেল মীরের মরদেহ হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। সেদিন সকালে ওই দিঘিতে বস্তা বন্দি কিছু একটা ভাসছিল। সেখান থেকে উৎকট পঁচা গন্ধ আসছিল। বস্তার পাশ দিয়ে মাছি ভনভন করছিল। স্থানীয়রা বস্তার সামনে গেলে ভিতরে মানুষের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা