ছবি : সংগৃহীত
সারাদেশ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি: জেলায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় পিকআপভ্যান চালক মো. মাসুদ রানা (৩৬) মারা গেছেন। এ ঘটনায় চালকের সহকারী মনোরঞ্জন (৩৮) গুরুতর আহত হন।

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা চাপাই নবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা, আর আহত মনোরঞ্জন গোমস্তাপুরের বাসিন্দা।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি সকালে হিলি থেকে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং পিকআপ ভ্যানটি জয়পুরহাট থেকে মাছ বিক্রি করে বগুড়ার উদ্দেশে রওয়ানা দেয়। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাসটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, স্থানীয়রা আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। মরদেহ ক্ষেতলাল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা