ছবি- আটক চার মাদক ব্যাবসায়ী
সারাদেশ

শ্যামলীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-২ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে শ্যামলীতে বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি শুরু করে র‌্যাবের একটি দল।

সকাল পৌনে ১০টার দিকে একটি পিকআপ ভ্যান চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। গাড়ি থামিয়ে দৌড়ে পালানোর সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন-শীবু চন্দ্র বর্মন, আকরাম হোসেন, আনোয়ার হোসেন ও জুনায়েদ। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে ঢাকায় আনত। এসব মাদক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করত তারা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা