সারাদেশ

নোয়াখালী নার্সিং কলেজের ৯১ শিক্ষার্থী করোনা আক্রান্ত

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ৯১জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার পরই শ্রেণি কক্ষে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এর পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানিয়েছেন, গত সোমবার থেকে জেলার নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ৯১জন শিক্ষার্থী করোনার আক্রান্ত হয়েছেন। একজন শনাক্ত হওয়ার পরই সবার করোনা টেস্ট করালে আরো ৯০জন শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর (ইনচার্জ) খালেদা খানম জানান, গত ৩ জানুয়ারি থেকে ৭দিনের ছুটি নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি শেষে বাড়ি থেকে শিক্ষার্থীরা কলেজে ফিরলে গত সোমবার আমি তাদের ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পর দেখি কয়েক জন ছাত্রী কাশি দিচ্ছে। তখন আমি তাদেরকে বললাম তোমাদের কাশি দেখতেছি। কারো কি জ্বর আছে বা গলা ব্যাথা এমন কিছু আছে।

তখন একজন শিক্ষার্থী আমাকে জানায় তার প্রচন্ড গলা ব্যাথা, জ্বরও আছে, আরো একজন জানায় তার দুই দিন থেকে জ্বর। বাকী শিক্ষার্থীরা জানায় তাদের কাশি আছে। তবে এ ছাড়া তেমন কোন সমস্যা নেই। তাৎক্ষণিক আমি দুইজন শিক্ষার্থীকে করোনা টেস্ট দেওয়ার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠাই। ওই দুইজনের মধ্যে একজনের করোনা পজেটিভ আসে। এর পরের দিন আরো ৫৫জন শিক্ষার্থী নমুনা পরীক্ষা দিলে তাদের মধ্যে ১১জনের করোনা পজেটিভ আসে।

এরপর বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের কর্মকর্তারা কলেজে এসে বাকী শিক্ষার্থীদের নমুনা নিয়ে যায়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে জানানো হয় আরো ৮০জন শিক্ষার্থীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

ইনচার্জ খালেদা খানম জানান, করোনায় আক্রান্ত ৯১জন শিক্ষার্থীর ৮-১০জন শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। এখনও ৮০ শিক্ষার্থী কলেজের হোস্টেলে অবস্থান করছে।

আক্রান্তদের মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এ দুটি ব্যাচের প্রথম বর্ষের ২৮ জন, দ্বিতীয় বর্ষের ৪০ ও তৃতীয় বর্ষের ২৩জন শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও সবাই এখন অনেকটা ভালো আছেন। তাদের মধ্যে ১০জন বাড়িতে এবং ৮০জন শিক্ষার্থী কলেজ হোস্টেলে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা