সারাদেশ

১২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করার ১২ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৩৫) উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহবুল্ল্যাহপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার মহবুল্ল্যাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে ২০০৯ সালে ৩০২/৩৪ ধারায় পেনাল কোড ১৮৬০, হত্যা মামলা রুজু হয়। যা জিআর ১০২৪/০৯, দায়রা ১১৮/১১ চলমান রয়েছে। আসামি আব্দুর রশিদ গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা