সারাদেশ

কুমিল্লায় ট্রলারডুবি, শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবিতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আক্তার হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দুধঘাটা দড়িয়া গ্রামে যাচ্ছিল। দুপুরে কাঁঠালিয়া নদীর মেঘনা উপজেলার পুরান বাটেরা এলাকার চর কাঁঠালিয়া পৌঁছানোর পর মাছের ঘেরে আটকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির উদ্দেশে ১১ যাত্রী নিয়ে একটি ট্রলার যাত্রা শুরু করে। মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া নামক স্থানে এলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছে একটি শিশু। বাকি সাত যাত্রী কিছুটা আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মেঘনার এলহাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের বাড়ি দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবাদ গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চরকাঁঠালিয়া এলাকাটি বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজে দেরি হয়েছে বলেও জানান মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির

বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়...

স্ক্রিনশট আটকাতে নতুন পদক্ষেপ!

ব্যবহারকারীদের গোপনীয়তা ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা আরও জোরদার করতে মোবাইল...

খাবারের যে ৭ ভুলে বাড়ছে বুক জ্বালাপোড়া

পাকস্থলীর অ্যাসিড যখন খাদ্যনালীতে উঠে আসে, তখন তৈরি হয় অ্যাসিডিটি বা অ্যাসিড...

আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, সুবিধাবঞ্চিত কৃষকরা

নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও...

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা