সারাদেশ

সোনালী ব্যাংকে পদোন্নতি: গোমস্তাপুরে ব্যবস্থাপককে সংবর্ধনা

সান নিউজ ডেস্ক: পদোন্নতি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার ব্যবস্থাপককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) শাখা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিতে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখাা ব্যবস্থাপক জনাব মোহাঃ শহিদুল ইসলাম সদ্য পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ব্যবস্থাপক পদোন্নতি পেয়ে প্রিন্সিপাল অফিসার হওয়ায় শুভেচ্ছা জানান।

শাখা ব্যবস্থাপক পদোন্নতির মাধ্যমে এমন শুভেচ্ছা ও সংবর্ধনা পেয়ে শাখার কর্মকর্তা-কর্মচারি ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার জনাব তৌহিদুল ইসলাম, জনাব গৌতম মন্ডল, অফিসার আইটি নাজমুল হোসেন, অফিসার ক্যাশ আজিজুল হক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

উল্লেখ্য, মোহাঃ শহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রী এবং মেডিসিনে মাস্টার্স সম্পন্ন করে ২০০৯ সালের ১ এপ্রিল সোনালী ব্যাংক লিমিটেড এ প্রথম চাকরিতে যোগদান করেন। ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অবদান রেখে তিনি ২ বছর যাবৎ গোমস্তাপুর শাখায় ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা