নাফিউর রহমান অন্তর (পুরনো ছবি)
সারাদেশ

নাটোরে কাউন্সিলর প্রার্থী অন্তরকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর পৌরসেভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মীর নাফিউর রহমান অন্তরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শওকত মেহেদী সেতু অভিযান চালিয়ে এই জরিমানা করেন। নাফিউর রহমান অন্তর বোতল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতুর নেতৃত্বে এক অভিযানে শহরের হাফরাস্তায় ভোটারদের কমিউনিটি সেন্টারে জমায়েত করে খাদ্য পরিবেশন করে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মীর নাফিউর রহমান অন্তরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আলোকসজ্জা করায় অপরাধে শহরের কানাইখালী এলাকায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফ খান চৌধুরী আকিবকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উট পাখি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শওকত মেহেদী সেতু বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপরদিকে, নলডাঙ্গা উপজেলার মাধনগর ও পিপরুল ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোটর শোভাযাত্রা করায় নলডাঙ্গার পিপরুল ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কলিম উদ্দীনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা