সারাদেশ

পাত্রী দেখে ফেরার পথে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় পাত্রী দেখে ফেরার পথে মোটরসাই‌কেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিন আরোহী নিহত হ‌য়ে‌ছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান।

রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাদী-মীরগঞ্জ সড়‌কের কা‌জিরহাট ঈদগাহ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন, বড়ইয়া কা‌জিরচর এলাকার খা‌লেক হাওলাদা‌রের ছে‌লে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছে‌লে হারুন নলী (৪৫) এবং মোনা‌সেফ আলীর ছে‌লে‌ ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)।

রাজিবের স্বজনরা জানান, রাজিব ওমান প্রবাসী। এক মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন। সকালে রাজিব বিয়ে করার জন্য ঘটক ইদ্রিস হাওলাদার ও তার চাচা হারুন নলীকে নিয়ে মেয়ে দেখতে বের হন। মেয়ে দেখে তারা বাড়ি ফিরছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মীরগঞ্জ থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছি‌লেন ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাই‌কেলটি সড়‌কের পা‌শে এক‌টি গা‌ছে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তিনজ‌ন মারা যান।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান জানান, মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। তিনজ‌নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ম‌র্গে পাঠানো হ‌য়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা