ছবি সংগৃহীত
সারাদেশ

ভাবিকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: জেলার দৌলতপুরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই দেবরের বিরুদ্ধে। নিহত নারীর নাম নাজমা আক্তার (৩৫)।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়ায় শনিবার (১ জানুয়ারি) ঘটনাটি ঘটে।

ওই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী নিহত নাজমা আক্তার। অভিযুক্ত দেবররা হলেন- মো. শাহীন ও মো. তুহিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাই গিয়াস উদ্দিনের সঙ্গে আপন ছোট দুই ভাই শাহীন ও তুহিনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতি শুরু হলে গিয়াস উদ্দিনের স্ত্রীকে বাঁশ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহীন ও তুহিন। এতে নাজমা ঘটনাস্থলেই মারা যান।

দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট &l...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা