তে র নির্বাচনী ক্যাম্প
সারাদেশ

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ

গিয়াসউদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিলনের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২ জানুয়ারি) রাতে জিরতলী ইউনিয়নের কালিরহাট ও বারিচতাল এলাকায় এই ঘটনা ঘটে।

নৌকার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিলন অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও অতঙ্ক সৃষ্টি করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম লাভলু চিহিৃত সন্ত্রাসী বাহিনী দিয়ে তার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটায়। এ সময় নির্বাচনী ক্যাম্প থেকে সরঞ্জাম লুট করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম লাভলু বলেন, প্রতিপক্ষ প্রার্থীর দু’টি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়েছে সত্য। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না। আমরা ধারণা করছি তারাই নির্বাচনী ক্যাম্প দু’টি ভেঙ্গে আমাদের উপর দোষ চাপাচ্ছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এক প্রার্থী মৌখিকভাবে তার নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা