সারাদেশ

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। সোমবার (৩ ডিসেম্বর) সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ‌‘নিরাপদ কর্মক্ষেত্র আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এক ঘন্টার মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এই মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

জানা যায়, হবিগঞ্জের সদর ২৫০ আসন বিশিষ্ট আধুনিক হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে গত ২৮ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে বোয়ালমারী উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এই কর্মবিরতি পালন করেন। পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট শেখ মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান, ডা. মো. শরিফুল ইসলাম শুভ, ডা. নুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র প্রমুখ।

মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিয়া মো. গোলাম মওলা, মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের সদস্য মো. জাকির হোসেন প্রমুখ।

আগামী ৫ জানুয়ারি সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা নেতৃবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না: তথ্য উপদেষ্টা

র‍্যাব আগের কাঠামোয় থাকছে না এবং বাহিনীটির নাম...

ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ বলা ব্যক্তিটি ইমান আলী

রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা