ছবি : সংগৃহীত
সারাদেশ

লঞ্চে অগ্নিকাণ্ড: ৩০ লাশের জানাজা সম্পন্ন

বরগুনা প্রতিনিধি: এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে মারা যাওয়া ৪১ জনের মধ্যে জানাজা সম্পন্ন হয়েছে ৩০ জনের। বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জানাজা হয়েছে।

বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । এতে ৪১ জন মারা যান এবং শতাধিক ব্যক্তি আহত হন। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।

বেওয়ারিশ ৩০ মরদেহের জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ডিসি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহগুলো সদর উপজেলার পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা