ছবি সংগৃহীত
জাতীয়

লঞ্চে আগুন: মিললো ২ মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: জেলায় লঞ্চে আগুন লাগার ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে একটি মরদেহ নারীর। এ নিয়ে ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

সুগন্ধা নদী থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। পরে সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুই মরদেহেই আগুনে পোড়ার চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী ও বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুই জনেরই মরদেহ উদ্ধার করে। তাদের শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

গত শুক্রবার ভোরে সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা