ছবি সংগৃহীত
জাতীয়

মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম রনি (২৮) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। তিনি কসমেটিক প্রসাধনীসহ বিভিন্ন মালামাল বাসা-বাড়িসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী সিএনজিচালক খবির উদ্দিন জানান, ক্যান্টনমেন্ট থানাধীন বিশ্বরোড শেওড়া ফুটওভার ব্রিজের পূর্ব পাশে মেইন রাস্তায় বাইসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়।
পরে সেখান থেকে শ্যামলীতে আরেকটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার এসআই আসাদুজ্জামান। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত আমিনুল ভোলা সদর রতনপুর গ্রামের নাসির আহমেদের ছেলে। ঢাকার কল্যাণপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা