বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
জাতীয়

সয়াবিনের দাম বাড়ায় গালি শুনেছি

নিজস্ব প্রতিনিধি, রংপুর: ‘স‌য়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক গালি শুনেছি। সারাবিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা যদি চাষাবাদ বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে ভাবতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবন-মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা