জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: আহতদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ ঘটনায় নিহত-আহতদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক দুই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৭২ জন। তাদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা