শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
জাতীয়

এখনও পদে পদে ষড়যন্ত্র হচ্ছে- শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সে লক্ষ্যকে সামনে রেখে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে। এখনও পদে পদে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমিতে 'মুজিববর্ষ উদযাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি, পঁচাত্তরের খুনী, ২০০১ থেকে ২০০৬ সালে হত্যাযজ্ঞ পরিচালনাকারী, ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যাকারীরা এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। তাই কবিতা-গানের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে উজ্জীবিত করতে হবে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা শুধু রাজনীতিবিদদের নয়। এ জন্য সবাইকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে।

অন্যদিকে একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সে চ্যালেঞ্জ নিতে সক্ষম হব। আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের। আমাদের প্রত্যাশা, সবাই দেশমাতৃকার জন্য কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হলে তাকে যথার্থ সম্মান দেয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা