জাতীয়

প্রকৃতপক্ষে বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। এজন্য সবসময় তাদের ভোট থেকে পলায়নপর মনোবৃত্তি। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করে নি, ২০১৮ সালে নির্বাচন থেকে পালাতে চেয়েছিলো। পরবর্তীতে অনেক নাটকীয়তার পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলো। অপরদিকে আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর বিশ্বাস করে। আওয়ামী লীগ তার ইতিহাসে জনগণের রায় ব্যতিরেকে অন্য কোনোভাবে ক্ষমতায় যায়নি। আর বিএনপি’র ইতিহাস হচ্ছে চোরাপথে ক্ষমতায় যাওয়া।’

মঙ্গলবার ৯২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপিনেতাদের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে’ এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

‘বিএনপি’র উর্ধ্বতন নেতাদের জনগণের ওপর কোনো আস্থা নেই বিধায় সংলাপ নিয়ে এ তারা ধরণের বক্তব্য দিচ্ছেন, নির্বাচন নিয়েও অবান্তর কথা বলছেন’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তারা যে জনগণ থেকে অনেক দূরে সরে গেছে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, সেটি তারা জানেন। তাই এখন বিএনপি চোরাগলির পথ খুঁজছে, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু চোরাগলির পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে।’

এসময় কয়েকটি ছোট রাজনৈতিক দল সংসদ নির্বাচনকালে দেশ পরিচালনার জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে, এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিতে পরিত্যক্তদের পুণর্বাসনের জন্য বিশেষ ধরণের সরকার গঠনের কোনো প্রয়োজন বা সুযোগ কোনোটাই নেই। বিএনপি’র সাথে জোটবদ্ধ কিছু কিছু রাজনৈতিক দলের যারা জাতীয় সরকারের প্রস্তাব দিচ্ছেন, তারা সবাই পরিত্যক্ত রাজনীতিবিদ। তারা একসময় অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন, কিন্তু এখন রাজনীতিতে তারা পরিত্যাক্ত। রাজনীতিতে পরিত্যক্তরা তাদের পুণর্বাসনের লক্ষ্যে এ ধরণের প্রস্তাব দিচ্ছেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এর বাইরে কোনো সুযোগ নেই।’

সোমবার পাবনাতে বিএনপির সমাবেশে নিজেদের মধ্যে সংঘর্ষ ও একজন যুবদল নেতার ছুরিকাহত হওয়ার ঘটনা এবং সেই সমাবেশেই বিএনপিনেতাদের মন্তব্য ‘সরকার বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে’ এ নিয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপিকে দুর্বল করার জন্য অন্য কারো প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে দিচ্ছে, তাদের এই মরামারিগুলোই হচ্ছে তার বহিপ্রকাশ। বিএনপি যেখানেই সমাবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি যে, সেখানেই নিজেরা মারামারি করে নিজেদের সমাবেশ পন্ড করে দিচ্ছে। এ ধরণের ঘটনা শুধু পাবনাতে নয়, সারাদেশেই ঘটছে। তবে ফেনীতে তারা কি কারণে সমাবেশ স্থগিত করেছে জানি না, যদি জয়নাল হাজারীর মৃত্যুতে সমাবেশ স্থগিত করে থাকে সেজন্য তাদের ধন্যবাদ জানাই।’

এর আগে বাসভবন থেকে অনলাইনে নিজ নির্বাচনী এলাকায় রাঙ্গুনিয়ায় মন্ত্রীর পারিবারিক দাতব্য সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চান এবং বলেন, ‘আমাদের নৌকা মার্কার আওয়ামী লীগ সরকার সবসময় আপনাদের পাশে আছে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা