ছবি সংগৃহীত
সারাদেশ

কক্সবাজার বিমানবন্দরের লিফট ভেঙে ৪ যাত্রীকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরের ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় চার যাত্রী আটকা পড়েন। লিফটের দরজা ভেঙে তাদের উদ্ধার করেছে দমকল বাহিনী।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় তাদের দরজা ভেঙে উদ্ধার করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় ওই চার যাত্রী লিফটের মধ্যে আটকা পড়েন।

ওই যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। এরা সকলেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকালের ফ্লাইটের যাত্রী ছিলেন।

জানা গেছে, সকালে বিমানবন্দরের লিফটের ভেতরে ইউএস-বাংলা বিমানের চার যাত্রী আটকা পড়েন। বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিফটে আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরের ফ্লাইটেই ঢাকায় গেছেন।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা