প্রেমের টানে থেকে তরুণী
সারাদেশ

প্রেমের টানে তুরস্ক থেকে বাংলাদেশে তরুণী

নিজস্ব প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ): সূদুর তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন আয়শা ওজতেকিন। তিনি তুরস্কের সিভাস বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার যুবক হুমায়ূন কবিরকে বিয়ে করেছেন। বাঙালি আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে।

তুরস্কের আন্তালিয়া শহরের বাসিন্দা মাহমুদ নামিক ওজতেকিন ও সেভদা ওজতেকিন দম্পতির একমাত্র কন্যা আয়েশা ওজতেকিন। হুমায়ুন ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের লক্ষীখলা এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আলী ও হোসনেয়ারা বিউটি দম্পতির পুত্র।
হুমায়ূন কবির বলেন, ২০১০ সালে দেশের একটি ক্যাডেট কলেজ থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যাই। এরপর ৬ বছর সেখানকার একটি মেডিকেল কলেজে পড়াশোনা করি। সেখানে এমবিবিএস শেষ করার পর আমি চাকরি শুরু করি।

তিনি আরও বলেন, আমি যেখানে চাকরি করি সেখানে ২০১৮ সালে আমার সাথে আয়েশার চাকরি সুবাদে পরিচয় হয়। আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সাথে পরিচয় হয়। সেখান থেকেই মূলত আমাদের দুজনের মাঝে ভালবাসার সম্পর্কের শুরু হয়। আমরা আমাদের সম্পর্কের ৪ বছরের মাথায় ঠিক করি আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবো।

নববধূ আয়েশা বলেন, আমার বাবা প্রথমে রাজি ছিলেন না আমাদের এই সম্পর্ক নিয়ে। কিন্তু পরে উভয়ের পরিবারই বিয়েতে সম্মতি দেয়। হুমায়ুন আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি একটু একটু বাংলা ভাষায় কথা বলতে পারি। এখানকার মানুষ খুব ভালো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা