ছবি প্রতীকী
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথান গাছি বেলেমাঠে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গরুর গাড়িতে ধাক্কা লেগে মোজাম্মেল হক বিশ্বাস (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তার নিজ মোটরসাইকেলে মহেশপুর শহরে যান। মহেশপুরের কাজ শেষ করে বাথানগাছি বাড়ি ফেরার সময় বেলেমাঠ এলাকায় একটি মোড় টার্নিং নিতে গিয়ে ধান টানা গরুর গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেছি, তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা