ছবি সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ল ৩০ শতক জমির ধান  

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কেজারপাড় গ্রামে আগুন লেগে কৃষকের ৩০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয় কৃষক সুলতান মিয়ার জমিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আহাজুদ্দিন বলেন, ‘আমি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করি ধোঁয়া উড়ছে। তখন বুঝতে পারি ক্ষেতে আগুন লেগেছে। পরে আমি আমার হাতে থাকা বাঙ (আঁটি আনার বস্তু) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি ও চিৎকার করতে থাকি। এ সময় আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

শেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মোস্তাফিজুর সোহাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি সুলতান মিয়ার সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, বিড়ির আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে আমি সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। কৃষক সুলতান মিয়াকে জেলা কৃষি অফিস থেকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হবে।’

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা