ছবি সংগৃহীত
সারাদেশ

বিউটি পার্লারে ঝুলছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় একটি বিউটি পার্লার থেকে ফারজানা আক্তার (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা আক্তার আদিয়াবাদ ইউনিয়নের প্রিপিনগর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামীর বাড়ি রাজশাহীর নাটোরে। স্বামীর সাথে হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা গেছে, কয়েক বছর আগে নাটোর এলাকার লোকমান হোসেনের সঙ্গে রায়পুরার আদিয়াবাদ এলাকার ফারজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর একটি ঘর ভাড়া নিয়ে বিউটি পার্লারের ব্যবসা শুরু করেন ফারজানা। পার্লারের পাশেই একটা রুমে ভাড়া থাকতেন তারা। সোমবার সকালে বিউটি পার্লারের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বামী লোকমান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার এসআই মো. জব্বার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফারজানার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করার পর বুঝা যাবে কি কারণে ফারজানা আক্তার মারা গেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা