ছবি সংগৃহীত
সারাদেশ

ইউপি নির্বাচনে অংশ নিতে প্রার্থী এলেন লন্ডন থেকে

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাসিন্দা হলেন মুহিবুর রহমান। তিনি যুক্তরাজ্য প্রবাসী ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এলাকায় দানশীল ব্যক্তি বলে পরিচিত।

চলতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন মুহিবুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে মুহিবুর রহমান বলেন, ‘লন্ডন ও দেশের শুভাকাঙ্ক্ষী-সমর্থকদের চাপে বাদেপাশা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে দেশে এসেছি। ২০০২ সালের নির্বাচনে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউনিয়নের মাটির রাস্তাগুলো পাকা করবো। সে সময় বিজয়ী হওয়ার পর আমি আমার কথা রেখেছিলাম। এবার আমি ইউনিয়নবাসীকে বলতে চাই, আমি নির্বাচিত হলে এলাকায় কুটিরশিল্প গড়ে তুলে বেকারত্ব সমস্যা ঘোচাবো।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা