ছবি সংগৃহীত
সারাদেশ

হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: ভারত থেকে আমদানি বাড়ায় এবং দেশে উৎপাদন বৃদ্ধির কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বর্তমানে হিলিতে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে হিলি বন্দর ও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। একই সঙ্গে দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগেও ৪০ থেকে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছিলো। তবে তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা। ২৮ টাকার পেঁয়াজ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২ টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, চলতি সপ্তাহের তিনদিনে ২ হাজার ৩২ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে হিলি বন্দরে আমদানি হয়েছে। এছাড়া বাংলাদেশে চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। এ কারণে পেঁয়াজ আসায় পণ্যটির দাম কমে গেছে। সামনে পেঁয়াজের দাম আরও কমবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা