ছবি সংগৃহীত
সারাদেশ

বরিশালে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) দিনগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- শ্রীপুর ইউনিয়নের মাসুদ মোল্লা, মাইদুল মোল্লা, মারজান মোল্লা ও মো. ফিরোজ।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। এর আগেই নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের জন্য হারুন মোল্লা ও কাজী সাখাওয়াত হোসেন রুবেলের সমর্থকরা শোডাউনসহ নানা কার্যক্রম চালিয়ে আসছেন। তাছাড়া হারুন মোল্লা ও কাজী সাখাওয়াত হোসেন রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনকে সামনে রেখে ও পূর্ব বিরোধের জেরে গতকাল রাত ৯টার দিকে হারুন মোল্লার ভাইয়ের বাড়ির সামনে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত আটজন আহত হয়েছেন। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় পুলিশ রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত চারজনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা