সারাদেশ
৪র্থ ধাপের নিবার্চনে 

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রতীক পেলেন যারা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বেশিরভাগ বর্তমান চেয়ারম্যান। ২/১ জনের বিরুদ্ধে অন্যদল হতে আওয়ামী লীগে অনুপ্রবেশ করাসহ দুদকের মামলা থাকলেও তারা মনোনয়ন পেয়েছেন। এছাড়াও রাজাকারের সন্তান ও মাদকাসক্ত হওয়ার পরও কয়েকজন মনোনয়ন পেয়েছেন। শনিবার মনোনয়ন বোর্ডের সভায় তাদের চুড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভায় যারা নৌকার প্রতীক পেলেন তারা হলেন, ১নং রুহিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২নং আখানগর ইউনিয়নে বিএনপি হতে অনুপ্রবেশকারী সাবেক ইউপি চেয়ারম্যান রোমান বাদশা, ৩নং আকচা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ৫নং বালিয়া ইউনিয়নে নুর ই আলম সিদ্দিক, ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান, ৭নং চিলারং ইউনিয়নে ঋষিকেশ রায় লিটন, ৮নং রহিমানপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খেলাফত হোসেন, ৯নং রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, ১০ নং জামালপুর ইউনিয়নে এসএম নুরুল ইসলাম, ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সোহাগ হোসেন, ১২ নং সালন্দর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, ১৩ নং গড়েয়া ইউনিয়নে রইজ উদ্দীন সাজু, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে মোঃ খাদেমুল ইসলাম, ১৫ নং দেবিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১৬ নং নারগুন ইউনিয়নে কয়েকবারের প্রতিদ্বন্দ্বী সেরেকুল ইসলাম,১ ৭ নং জগন্নাথপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলাল উদ্দীন মাষ্টার, ১৮ নং শুখানপুকুরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান, ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বনি আমিন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দুদকের মামলায় অভিযুক্ত সীমান্ত কুমার বর্মন।

উল্লেখ্য, মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি সাবেক পানিসম্পদ ও খাদ্য মন্ত্রী রমেশ চন্দ্র সেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো জানান, যারা মনোনয়ন পেয়েছেন তাদের বেশিরভাগই বর্তমান চেয়ারম্যান এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই সহজে নির্বাচনী বৈতরণী পার হতে হতে পারে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা