ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে কৃষককে দুর্বৃত্তের গুলি

কক্সবাজার প্রতিনিধি: জেলার রামুতে বাড়ি ফেরার পথে মেহের আলী (৫০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা। জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা এলাকায় শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুলিবিদ্ধ মেহের আলী ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, রাতে জোয়ারিয়ানালা বাজার থেকে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মেহের আলীর বুকে গুলি লাগে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়।

রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্ত তিনজন ছিলেন। তাদের গ্রেপ্তারের কাজ চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা