মোংলা বন্দর। ফাইল ফটো
সারাদেশ

কয়লাসহ বাল্কহেড ডুবি, নিখোঁজ ৩

মোংলা প্রতিনিধি: বিদেশি জাহাজের ধাক্কায় মোংলা বন্দরে পশুর নদীতে ৬০০ টন কয়লাসহ এমভি ফারদিন-১ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডের তিন নাবিকের নিখোঁজ পাওয়া যাচ্ছে না।

বন্দরের হারবারিয়ার-৯ নম্বর বয়া এলাকায় সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মোংলা বন্দরে আসা বিদেশি জাহাজের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপারভাইজার মো. লোকমান হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, পণ্য খালাস শেষে পানামার পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ বন্দর ত্যাগের সময় বিপরীত দিক থেকে আসা বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে কয়লাবাহী বাল্কহেড তিন নাবিকসহ ডুবে যায়। হ্যান্ডিপার্ক জাহাজটি ১০ নভেম্বর টিএসপি সার নিয়ে মোংলা বন্দরে এসেছিল। মোংলা বন্দরে অবস্থানরত মাল্টা পতাকাবাহী ‘এলিনা বি’ থেকে কয়লাবোঝাই করেছিল ফারদিন-১ বাল্কহেডটি।

বিদেশি জাহাজ এলিনা বি’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ বলেন, সুপারভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার বর্ণনা শুনেছি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা