ছবি সংগৃহীত
সারাদেশ

লঞ্চে যাতায়াত করা যাবে ঢাকা-লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: ঢাকা থেকে লক্ষ্মীপুরে লঞ্চ সার্ভিস প্রিন্স অব রাসেল-৩ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে ফিতা কেটে এই লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লঞ্চের মালিক জামাল হোসেন, ‘ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই’ পরিষদের আহ্বায়ক আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, পরিষদের সদস্য আফজাল হোসেন অনিক ও রেদওয়ান উল্লাহ খান।

মূলত লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চঘাটটি মেঘনা নদী হয়ে নৌপথে ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম। এ বিশাল নৌপথে রাজধানীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিলো না। একপর্যায়ে ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু করার দাবি তোলেন জেলাবাসী। সোমবার লঞ্চ সার্ভিসের উদ্বোধনের মাধ্যমে জেলাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।

প্রিন্স অব রাসেল-৩ নামের বিলাসবহুল লঞ্চটি সদরঘাট থেকে দুপুর ২টা ৩০ মিনিটে মজুচৌধুরীরহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭টায় মজুচৌধুরীরহাট ঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিদিন একই নিয়মে লঞ্চ সার্ভিসটি চালু থাকবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা