ছবি সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়লো দেড় হাজার মণ পাট

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদামসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৫ নভেম্বর) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা হলেন- কে এম সাত্তার ও ভোলানাথ সাহা।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় দেড় হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুসল ছালাম খান জানান, সোমবার ভোরের দিকে সাড়ে সাতরশি বাজারে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদামসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তিনি আরও জানান, ব্যবসায়ী কে এম সাত্তারের এক হাজার ও ভোলানাথ সাহার ৫০০ মণ পাট আগুনে পুড়ে গেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা