ছবি সংগৃহীত
সারাদেশ

সন্তান জন্মের দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষায় ফাতেমা 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।

তবে সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার মাত্র দুইঘণ্টা আগে সন্তান জন্ম দেয় ফাতেমা। সেই শিশুসন্তানকে বাড়ি রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।

ফাতেমা দীঘিনালার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। গত বছর করোনা মহামারিতে লকডাউন চলাকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সুমন মিয়ার সঙ্গে বিয়ে হয় ফাতেমার।

জানা গেছে, বিয়ের পরও লেখাপড়া চালিয়ে যায় ফাতেমা। রোববার (১৪ নভেম্বর) রাতে প্রসববেদনা শুরু হলে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ওই পরীক্ষার্থীকে। সোমবার সকাল ৮টার দিকে স্বাভাবিকভাবে কন্যাসন্তানের জন্ম দেয় ফাতেমা।

সন্তান জন্মের পৌনে এক ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে। এরপর নবজাতককে বাড়িতে রেখে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ফাতেমা।

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অনুপ চন্দ্র দাশ বলেন, অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রের ৪ নম্বর হলে পরীক্ষা দিয়েছে ফাতেমা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা