সারাদেশ

দ্বিতীয় স্ত্রী রেখে অন্যের বউ নিয়ে উধাও

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে জেলা ছাত্রলীগের নেতা রুবেল ইসলাম জয়ের (৩০) বিরুদ্ধে ঘরে দ্বিতীয় স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ নভেম্বর) এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন। এর আগে গত ১১ নভেম্বর শ্রীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হন তিনি।

অভিযুক্ত রুবেল ইসলাম জয় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের গাবতলা এলাকার বাবু মিয়ার ছেলে। রুবেল এলাকায় ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। এর আগে তার ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে তিনি বিদেশ চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন সবাই ব্যস্ত থাকায় গৃহবধূকে নিয়ে পালিয়ে যান রুবেল। এর আগেও দুটি বিয়ে করেন রুবেল। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। ওই সংসারে তার এক সন্তান রয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামীর অভিযোগ, তার স্ত্রী ছাত্রলীগ রুবেলের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় আড়াই ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা নিয়ে গেছেন। বিষয়টি রুবেলের বড় ভাই নুর মোহাম্মদকে জানালে তিনি আমার স্ত্রীকে তার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করে স্বর্ণালংকার ও টাকাসহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে থানায় অভিযোগ করতে নিষেধ করেন। তবে এরপরে তালবাহানা শুরু করেন তিনি।

অন্যদিকে, রুবেল ইসলাম জয়ের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, রুবেল সহ সম্পাদক পদে রয়েছেন। তবে ছাত্রলীগের সঙ্গে প্রায় ৪ বছর ধরে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

এদিকে, শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পলাতক নারীর স্বামীর অভিযোগ পেয়েছি। আমরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা করছি। যেহেতু পালিয়ে যাওয়া নারী অন্যের স্ত্রী এবং তার দুটি বাচ্চা রয়েছে। এ কারণে তাকে উদ্ধার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা