ছবি সংগৃহীত
সারাদেশ

হরিণ-কুমির-ক্যাঙ্গারুর চামড়া জব্দ

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের রনজিৎপুরে অবস্থিত চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে ছয়টি হরিণের চামড়া, একটি ভাল্লুকের চামড়া, একটি কুমিরের চামড়া, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি তিমির কংকাল, পাঁচটি অস্ট্রেলিয়ান ঘুঘু, ছয়টি হরিণের শিং, ছয়টি উটপাখি, একটি ময়ূর, দুটি মাছরাঙা, সাতটি বক, পাঁচটি বানর ও দুটি কচ্ছপ জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার সদস্যরা।

র‌্যাব-৬ এর এসপি মাফুজুর রহমান জানান, পার্ক কর্তৃপক্ষ অবৈধ উপায়ে এসব প্রাণী ও চামড়া মজুত করেছেন। তারা এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চামড়া ও বন্যপ্রাণীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। নগদ ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ায় পার্কের ম্যানেজার মহব্বর আলী চাকলাদারকে ছেড়ে দেওয়া হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা